মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় । -জানো !সে কি প্রচণ্ড শ্বাসকষ্ট !!
আমি শালা মরছি নিজের জ্বালায়,
বাঁচানো তো দূরের কথা -
কেন মরছি তাই নিয়ে নানা মুনির নানা মত ।
পরিবেষবিদ বলছে, পলিউশান এফেক্ট -গাছ কাটা চলবে না।
বৈজ্ঞানিক বলছে, গ্লোবাল ওয়া্রমিং - co2 বাড়ছে ।
ডাক্তার বলছে - বাঁচানো যাবেনা ।
আর শালা মালাধারী হারামির বাচ্চারা বসেছে
জন্মদাতার পাপ পুন্য বিচার করতে ।
সবে তো আঠেরো বছর -
অনেক কাজই তো বাকি থেকে গেলো ।
অনুরোধ ! নাকি উপরোধ !
যাই ভাবো,
চলো না দুই জনে মিলে
পরের গন্তব্য নরকের মনোবিথীতে
কল্পতরু রোপণ করে বেরাই...
হয়তো,
আরও কিছু দিন বাঁচলেও বাঁচতে পারি !!
One of the best u have written yet..
উত্তরমুছুন