বুধবার, ৬ জুলাই, ২০১১

ক্রান্তিকাল কে পিছনে ফেলে

দ্যাখো উন্নদ্ধ আকাশ
ক্রান্তিকাল কে পিছনে ফেলে 
এগিয়ে গেলাম আরও এক কদম।


ক্রান্তিকাল...তোমায় স্বান্তনা দিচ্ছিনা।
ক্রান্তিকাল...তোমায় আক্রমন ও করছিনা।
    তবু তোমার সঙ্গমেচ্ছা কে ধুলোয় মিশিয়ে 
    এগিয়ে গেলাম আরও এক কদম।


ক্রান্তিকাল...তুমি বিষাক্ত করতে চেয়েছিলে।
ক্রান্তিকাল...তুমি লিফট দিতে চেয়েছিলে।
    তোমার প্রত্যদাঘাত এরিয়ে আজও
    দ্যাখো দাঁড়িয়ে আছি তোমার সামনে,
     অক্ষত শরীরে।


ক্রান্তিকাল...তুমি সম্রাট হতে চেয়েছিলে।
ক্রান্তিকাল...তুমি অশ্বমেধ যগ্ম করতে চেয়েছিলে।
   কিছু মনে করোনা...তোমার যগ্মের ঘোড়াকে
   আমি মাঝপথেই হত্যা করে ফেললাম!


ক্রান্তিকাল...আমার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলে।
ক্রান্তিকাল...তুমি বিশ্বায়ন এর পথে পা বাড়িয়েছিলে।
  হা হা...বিস্বাসঘাতক আমি
    তোমায় পঙ্গু করে ফেললাম!!


তোমার ঠিকানা তাও হারিয়ে ফেলেছি।
ফিরে যাব...সে উপায় ও নেই।
কি ভাবছ?...প্রত্যাগমন - প্রত্যারম্ভ - প্রত্যাঘাত?
  খপুষ্প স্বপ্ন দেখার স্বভাব তোমার আজও গেলনা।।


পুনশ্চঃ পারলে স্মৃতিটুকু ফেরত নিয়ে যেও।