পাঠিয়েছে - তাই এসেছিকে পাঠিয়েছে ??
তোমার বাবা ??
নাকি আমার বাবা ??
নৃত্যলিপি ফেরত চাইতে এসেছ ??
বেশ তো চলছিল,-
নিঃসীম অন্ধকার এ নিষ্কলুষ চুম্বন...।
পাকরসে বিস্ফোরণ ঘটাতে গেলে কেন ??
আমার মঙ্গল ক্ষতবিক্ষত করে গেল তোমার শনি...
তোমার দাবি অনিচ্ছাকৃত ??
হবে হয়তো...
অন্যের চরিত্র যাচাই করার অভ্যেস টা আবার হারিয়ে ফেলেছি।
মিঠাপাতি পান খেলেও ঠোঁট আর লাল হয়না।
নাকে শালা সেতখানার গন্ধ লেগেই আছে।
কেন ??
বেইমানি করে কৈফয়ৎ চাইতে এসেছ ??
এখনও দাঁড়িয়ে থাকতে লজ্জা করছেনা ?
আর হ্যাঁ...
যার বাবাই পাঠিয়ে থাকুক, বলে দিও...
"অবাঞ্ছিত পঙ্গু নয়,
নিজের নর -নৃত্য -লিপি পাল্টে ফেলার ক্ষমতা সে রাখে।।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন