রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১১

ঋত-কথা


তুমি স্বপ্ন দেখাও...আমি হৃদয় ভাঙি...
তুমি নৌকা ভাসাও...আমি বন্যা আনি...
তুমি ঋতুমতী...আমি অন্তর্যামী...
   রাস্কেল, পাজি, জানোয়ার, ছুঁচো, বেহায়া... 
নরবলি ই দাও...বা পশুবলি।
উৎসর্গ ই কর...বা সংসর্গ।
চুম্বন ই দাও...বা খিস্তি।
ধ্রুবসত্য এটাই...-
পরিত্যক্ত ভালবাসায় আমি ফুরিয়ে গেছি !

উদ্বন্ধনের পথে


পথ হারানো এক পাগল...।
অন্ধের একতারার সুরে নিজেকে প্রতিস্থাপনের চেষ্টা চলছে। 
হিংসার সঙ্গে ভালবাসার গোপন ষড়যন্ত্র যদিও বা মালুম হল...
                     মাতৃস্নেহ ফুড়ুৎ !!
একটু একটু করে সূর্যাস্তের দিকে এগিয়ে চলেছি।
যদি পথ খুঁজে পাই ?
নাহ !! তবুও ফিরবো না...।
আমি উন্মাদ...
উদ্বেজয়িত্রী তোমায় বলছি-
নাকে রুমাল দিয়েও দেখে যেও কিন্তু ,
সেই উদ্ধত উন্নাসিক উন্মাদের উদ্বন্ধন !!

বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০১১

নরকের কল্পতরু


মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় । -জানো !
সে কি প্রচণ্ড শ্বাসকষ্ট !!
আমি শালা মরছি নিজের জ্বালায়,
বাঁচানো তো দূরের কথা -
কেন মরছি তাই নিয়ে নানা মুনির নানা মত ।


পরিবেষবিদ বলছে, পলিউশান এফেক্ট -গাছ কাটা চলবে না।
বৈজ্ঞানিক বলছে, গ্লোবাল ওয়া্রমিং - co2 বাড়ছে ।
ডাক্তার বলছে - বাঁচানো যাবেনা ।
আর শালা মালাধারী হারামির বাচ্চারা বসেছে
জন্মদাতার পাপ পুন্য বিচার করতে ।
সবে তো আঠেরো বছর -
অনেক কাজই তো বাকি থেকে গেলো ।
অনুরোধ ! নাকি উপরোধ !
যাই ভাবো,
চলো না দুই জনে মিলে
পরের গন্তব্য নরকের মনোবিথীতে
কল্পতরু রোপণ করে বেরাই...
হয়তো,
আরও কিছু দিন বাঁচলেও বাঁচতে পারি !!

নর - নৃত্য - লিপি


পাঠিয়েছে - তাই এসেছি
কে পাঠিয়েছে ??
তোমার বাবা ??
নাকি আমার বাবা ??
নৃত্যলিপি ফেরত চাইতে এসেছ ??
বেশ তো চলছিল,-
নিঃসীম অন্ধকার এ নিষ্কলুষ চুম্বন...।
পাকরসে বিস্ফোরণ ঘটাতে গেলে কেন ??
আমার মঙ্গল ক্ষতবিক্ষত করে গেল তোমার শনি...
তোমার দাবি অনিচ্ছাকৃত ??
হবে হয়তো...
অন্যের চরিত্র যাচাই করার অভ্যেস টা আবার হারিয়ে ফেলেছি।
মিঠাপাতি পান খেলেও ঠোঁট আর লাল হয়না।
নাকে শালা সেতখানার গন্ধ লেগেই আছে।
কেন ??
বেইমানি করে কৈফয়ৎ চাইতে এসেছ ??
এখনও দাঁড়িয়ে থাকতে লজ্জা করছেনা ?
আর হ্যাঁ...
যার বাবাই পাঠিয়ে থাকুক, বলে দিও...
"অবাঞ্ছিত পঙ্গু নয়,
নিজের নর -নৃত্য -লিপি পাল্টে ফেলার ক্ষমতা সে রাখে।।"  

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০১১

সংশপ্তক



আনন্দলোকে কল্পচক্ষু পরিভ্রমন....
নিরাশায় নারী আশায় একমুঠো বিস্ময়।
পুরুষ এর স্বার্থকতা কি শুধু বিছানায়??
নাকি যোনি ছিদ্রের লোলুপতায় শুধুই কৃত্রিম আস্ফালন!!
নিদাঘ আত্ম বিশ্বাস এ অপ্রতুল ক্ষোভ!!
"শালা.... তোর মুখে মুতি"!
এতো উন্মাদ চেতনা....
নিদারুন আশ্বাস এ যেন ভাটিয়ালির সুর।
ভুত, ভবিষ্যৎ, বর্তমান সংবৃত্তি এরিয়ে....
তোমার ই চেতনায়- আমি সংশপ্তক!!

নরকবাসী


অপদার্থতার উন্মাদনা রক্তমাঝে বিলীন।
ছায়া আছে ... কায়া নেই ... আছে শুধু রক্ত।
সকাল বেলায় খাবার রক্ত
দুপুর বেলায় খাবার রক্ত
রাতে বেলায় খাবার রক্ত
চিবিয়ে খাচ্ছি তোমার শরীর-
হাত, পা, ডানা, হৃদয়, স্তন, গতর...।
অতৃপ্ত যৌনতার অশ্লীল চিৎকার-
ঢেকে দেবো বিদগ্ধ উদগারে।
কলঙ্ক ধুয়ে যাচ্ছে,
মুছে যাচ্ছে উল্লাসে...।
তোমার শরীর এ আমার বিষ দাঁত...
শিরায় উপশিরায় বিষাক্ত শুক্র।
আমি উত্তীর্ণ।
আমি সুপুরুষ।
পরে থাকুক তোমার রক্তহীন শরীর,
... হাড়গোড়, মাংস।
বিকৃত কামনায় নশ্বর আমার পরিচয়।
বিক্রীত যোনি মাঝে -আমি নরকবাসী।।

আত্মপ্রকাশ


ইচ্ছে অনিচ্ছের দ্বন্দেই জীবন শেষ ...।
অনিচ্ছে কে কি ইচ্ছে বলতে পারনা ??
উপলব্ধি কি মৃত্যু যন্ত্রনার সমান ??
পৃথিবী ত পাল্টায়নি...
ভদ্র লোক গুলো ও পাল্টায় নি ...।
উত্তর নেই জানি।
যারা ভ্যানিটি ব্যাগ এ অপোগণ্ডের পুরীষ ভরে...,
তাদের উত্তর দেওয়ার সময় নেই।
তবু কি চেয়েও দেখবেনা??-
উত্তুরে কুব্জঝটিকায় অস্পষ্ট হাজির-
পরিচিত এক নগ্ন আগন্তুক।

অলকানন্দা


জীবন্মৃতের শহর,
এখানে আকাঙ্খা কম, উচ্চাকাঙ্ক্ষা বেশী।
অনেক মানুষ থাকে,
আমিও থাকি...।
শহরের পাশে একটা নদী আছে।
বাবা বলেছিল, নদী টার নাম অলকানন্দা।
নদীর পাশে শ্মশান আছে।
মরা পোড়ে ...,
ধোঁয়া ওঠে ...।
শহরে ছরিয়ে পরে ধোঁয়া ... লাল, নীল, রঙ্গিন ধোঁয়া ।
কারোর কিছু এসে যায়না ...।
দিনের বেলায় ধোঁয়া দেখি, রাত্রে বেলায় শৌচাগার এর স্বপ্ন ।
রক্তচোখে স্বপ্ন আসেনা।
পাশের জানলায় কান পাতি...।
বুড়ী স্বপ্ন দেখতে শিখিয়েছিল।
বলেছিল স্বপ্ন জাদু জানে...
ঘামে ভিজে যায় শরীর, চাদর, বিছানা...।
রক্তচোখে ভালবাসার স্বপ্ন দেখলাম নাকি???
ভোরের আলো ফোটে ...।
অবরুদ্ধ বিস্ময়ে চেয়ে দেখি...,
পবিত্রতার ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠছে-
ধোঁয়া ওঠা জ্বলন্ত নাই-কুন্দলি !!

সাবধান!!



লাল পরী নীল পরী দের প্রতি -
অপরাধ ধুয়ে যায়......
অপদার্থতা রয়ে যায়...!

সোজা বাংলায় বলছি



একলা এগিয়ে চলেছি.....
মাথার মধ্যে অঙ্গীকারের জগ‍‌দ্দল পাথর গুলো ঠোকাঠুকি করছে,
বিদ্ব-জনেরা কি যেন বলেছেন.....?
কানা নাকি লাঠি এক বারই হারায়....!
বিদ্ব-জন ও নই...,কানা ও নই...।
সত্যতা যাচাই এর কোনো ইচ্ছা ও তাই নেই ।
তবে একটা কথা জেনে রেখো.....
ভালো লাগে,তাই ভালোবাসি............ভালোবাসবো ।