একটা ছেলে
হয়তো পাগল,
তার কেউ আছে কিনা জানিনা।
কি খায়,কোথায় থাকে তাও জানিনা !
নদীর ধারে,
গাছের তলায় বসে,
বাঁশি বাজায়...... রোজ ।
কিসের সুর? জানিনা !
-হয়তো বিষাদের সুর।
-হয়তো সংশয়ের সুর।
-হয়তো ভালবাসার সুর।
সে কি জানে ভালোবাসা কি?
পাগলের ভালোবাসা কে পাগলামি
ছাড়া আর কিবা ভাবা যায়...!
একলা ঘরে,
একলা মনে,
আমি আত্মজ,
উপলব্ধি করি,
তার বাঁশি কাঁদছে,
চিৎকার করে.........
'তোমার জন্য মেঘ এনেছিলাম...
বৃষ্টি ভিজব বলে...'
বিদগ্ধ আমি
বাইরে বেরিয়ে দেখি
গাছতলায় পরে আছে বাঁশি,
আর একটা শুকনো পাতা।
তাতে লেখা-
'মৃত চুম্বন রেখে গেলাম।
...অপদার্থতার স্মারক হিসাবে।'
এক হাতে চিত্রলিপি
এক হাতে লন্ঠন
আমি উন্মাদ...আমি উজবুক...
বৈবস্বতের দোহাই দিয়ে
খুঁজে ফিরি গুপ্তধন।
মৃত্যু নদীর উপকণ্ঠে আমার রাত্রিযাপন।
কোথায় প্রমাথিনী?
কোথায় বৈদূর্যমণি?
ষড়ঙ্গে তার গুপ্তধন...
জলে ভেজা চুল,
ভেজা ঠোঁট ছুঁয়ে,
...নিছে...আর ও নীচে...
অবরুদ্ধ স্তন, অন্তস্বত্তা পেট
স্পর্শ করে আমার লালসা।
কোথায় আমার গন্তব্য?
চিত্রলিপি পুরে ছাই...
বৈদূর্যমণি র অর্থ কি?
দেহ? মন? হৃদয়? নাকি আত্মা??
মা-গো !
হনুমুখো পাপাত্মাতে দেশটা ভরে গেল মা...!
যেদিকে চোখ যায়-
ষণ্ড, পাষণ্ড, নর-পিণ্ড...
বলে নাকি,-
বাপের নাম রাবণ !
কেউ পেট কেটে বেরোচ্ছে,
তো কেউ যোনি ফেটে বেরোচ্ছে ।
বেরোচ্ছে তো বেরোচ্ছেই...
রতি-দোষে না পতি-দোষে, তা মা মঙ্গলা ই জানে !
ঘাস খাচ্ছে, ফল খাচ্ছে, রক্ত খাচ্ছে
ধুলো,মদ, মেয়ের পিত্তি খাচ্ছে...
মাতৃত্বের দোহাই দিয়ে আবার মিছিল ও করছে-
"সন্তান বিক্রি আছে !"
মা-গো!
দ্বিখণ্ডিত জিভ বের করে বিষ ছড়াচ্ছে,
গায়ে গতরে আগুন ও জ্বালাচ্ছে !
মা মঙ্গলা...
আর কত ঢ্যামনামি করবে মা !
- আমরা নিষ্কৃতি চাই।
নির্বাক...
বার্ধক্য...
বিস্মৃতি...
আহহ...প্রবসিত বাঁচতে তো চাইনি !
সংরক্ত...
সংসারী...
হয়তো বা স্ত্রৈণ...
তবু... পাগলী, যদি একবার ভালবাসতে !
বিত্তবান...
মাতাল...
মেয়েমানুষ...
ধুর্... যদি, একটা বিড়ি পাওয়া যেত !
নিরবান্ধব...
পরিক্ষিপ্ত...
প্রত্যালিঢ...
যদি...একবার সে মাটির স্বাদ পেতাম !
বড্ড ভিড়...বড্ড স্রোত...
ঘোলাটে চোখে ধূসর রোদ...
সুখস্মৃতি র অবগাহন বোধহয় আর হলনা,
ক্লান্ত...অবসন্ন...
আহহ...স্বপ্নের যদি একজোড়া ডানা থাকতো !
অপদার্থতার উন্মাদনা রক্ত মাঝে বিলীন।
ছায়া আছে...কায়া নেই...আছে শুধু রক্ত
সকাল বেলায় খাবার রক্ত
দুপুর বেলায় খাবার রক্ত
রাত্রি বেলায় খাবার রক্ত
চিবিয়ে খাচ্ছি তোমার শরীর-
হাত,পা, ডানা, হৃদয়, স্তন, গতর...।
অতৃপ্ত যৌনতার অশ্লীল চিৎকার,
ঢেকে দেবো বিদগ্ধ উদ্গারে।
কলঙ্ক ধুয়ে যাচ্ছে
মুছে যাচ্ছে উল্লাসে...
তোমার শরীরে আমার বিষদাঁত।
শিরায় - উপশিরায় বিষাক্ত শুক্র।
আমি উত্তীর্ণ।
আমি সুপুরুষ।
পরে থাকুক তোমার রক্তহীন শরীর-
...হাড়গোড়, মাংস।
বিকৃত কামনায় নশ্বর আমার পরিচয়।
বিক্রীত যোনি মাঝে-
আমি নরকবাসী।