মঙ্গলবার, ৩১ মে, ২০১১

পাগলের ভালোবাসা = পাগলামি



একটা ছেলে
হয়তো পাগল,
তার কেউ আছে কিনা জানিনা।
কি খায়,কোথায় থাকে তাও জানিনা !
নদীর ধারে,
গাছের তলায় বসে,
বাঁশি বাজায়...... রোজ ।
কিসের সুর? জানিনা !
-হয়তো বিষাদের সুর।
-হয়তো সংশয়ের সুর।
-হয়তো ভালবাসার সুর।
         সে কি জানে ভালোবাসা কি?
পাগলের ভালোবাসা কে পাগলামি 
ছাড়া আর কিবা ভাবা যায়...!
একলা ঘরে,
একলা মনে, 
      আমি আত্মজ,
      উপলব্ধি করি,
      তার বাঁশি কাঁদছে,
       চিৎকার করে.........
'তোমার জন্য মেঘ এনেছিলাম...
 বৃষ্টি ভিজব বলে...'
বিদগ্ধ আমি
বাইরে বেরিয়ে দেখি
গাছতলায় পরে আছে বাঁশি,
  আর একটা শুকনো পাতা।
   তাতে লেখা-
'মৃত চুম্বন রেখে গেলাম।
  ...অপদার্থতার স্মারক হিসাবে।'

২টি মন্তব্য: